ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

গণঅধিকার পরিষদ এখনো নির্বাচনী জোটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

গণঅধিকার পরিষদ (জিওপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনো কোনো নির্বাচনী জোটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক স্থিতিশীলতা ও বৃহত্তর জাতীয় স্বার্থের প্রশ্নে জিওপি ভবিষ্যতে কোনো নির্বাচনী সমঝোতা বা জোটে যেতে পারে, তবে দলের মৌলিক অবস্থান ও স্বাতন্ত্র্য বজায় থাকবে।
দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে। তাই যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে তারা জনগণের স্বার্থ ও দেশের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন।
দলটির এক শীর্ষ নেতা বলেন, “আমরা এখনো কোনো জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রার্থীরা যেভাবেই নির্বাচনে অংশ নিক না কেন, তারা নিজস্ব দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রতীকের মাধ্যমেই জনগণের আস্থা ও সমর্থন অর্জন করাই আমাদের লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণঅধিকার পরিষদের এই অবস্থান তাদের স্বাধীন রাজনৈতিক সত্ত্বা বজায় রাখার ইঙ্গিত দেয়। একইসঙ্গে ভবিষ্যতে কৌশলগত সমঝোতার পথও খোলা রাখছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই গণঅধিকার পরিষদের স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন ও জোট প্রসঙ্গে চূড়ান্ত দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণঅধিকার পরিষদ এখনো নির্বাচনী জোটে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি

নিউজ প্রকাশের সময় : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫