ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গাজায় গণ*হ*ত্যা বন্ধের দাবীতে নাগরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

শিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে গাজায় ইসরায়েলি কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১১এপ্রিল’২০২৫) বাদ জুম’আ সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বেবী স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার। ইসরাইলী আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।এছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,উপজেলা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমেদ,উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন,গয়হাটা ইউনিয়ন জামায়াত সভাপতি অধ্যাপক আজিজুর রহমান,বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো.শামছুল হক,সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মো.দেলোয়ার হোসেন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদুর রহমান,গয়হাটা ইউনিয়ন যুব সভাপতি মো.সাহেদ আলী,নাগরপুর সদর ইউনিয়ন যুব সভাপতি মেজবাহুল এহসান শোভনসহ নাগরপুরের তৌহীদি জনতা।উল্লেখ্য-গত ১৮ মার্চ ২০২৫ থেকে ইসরাইলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেংগে গাজায় নতুন করে প্রাণঘাতী আক্রমণ শুরু করেছে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল বাহিনী নৃশংস হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশী ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন।এদের মধ্যে বেশী ভাগই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় গণ*হ*ত্যা বন্ধের দাবীতে নাগরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫