সংবাদ শিরোনাম ::
গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে, রবিবার থেকে স্কুল খোলা।

মেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
- নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৭২২ বার পড়া হয়েছে

মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আগামী রবিবার থেকে স্কুল খোলা। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।
বুধবার (১৯ জুলাই) বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় মন্ত্রী বলেন, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে।
















