ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে শিশু হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন চট্টগ্রাম জেলা ব্যুরো প্রধান
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে শিশু হৃদরোগ বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৯ এপ্রিল) হাসপাতালের অডিটোরিয়ামে স্থানীয় পল্লী চিকিৎসকদের সাথে এ সভার আয়োজন হয়েছে। সভায় সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগ ও প্রতিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল, বাংলাদেশ, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালট্যান্ট এবং কো-অর্ডিনেটর ডাঃ তাহেরা নাজরিন উপস্থিত ছিলেন। তিনি ২০২১ সালে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ প্রতিষ্ঠান করেন।ডাঃ তাহেরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ডিভাইস এবং বেলুন সহ স্বল্প মূল্যের প্যাকেজ চালু করেছেন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিনামূল্যে চিকিৎসা প্রদানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সক্রিয়ভাবে অবদান রেখে যাচ্ছে।এভারকেয়ার হসপিটাল, বাংলাদেশের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালট্যান্ট এবং কো-অর্ডিনেটর ডাঃ তাহেরা নাজরিন বলেন, ‘আমাদের দেশে শিশু হৃদরোগের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। অনুন্নত জীবন যাপন, মানসম্মত চিকিৎসাসেবার অভাব এবং আর্থিক সংকটের কারণে শিশুরা নিজেদের ও পরিবারের অজান্তেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুবিধাবঞ্চিত শিশু তথা দেশের ভবিষ্যৎ রক্ষার এখনই সময়। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের সেবা দিয়ে থাকে।’তিনি আরও বলেন, ‘আমরা চাই, সব শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্য-পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা প্রদান করতে, এবং এই কাজে সরকারি-বেসরকারি শ্রেণীর দায়িত্ববানদের আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় শুধু শিশু হৃদরোগের হারই নয়, দেশের ভবিষ্যতকে বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব বলে আমি মনে করি।”সভায় উপস্থিত স্থানীয় পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে ডাঃ তাহেরা নাজরিন বলেন, ‘আপনাদের নিজ নিজ এলাকায় সুবিধাবঞ্চিত বা দরিদ্র শিশুদের মানসম্মত চিকিৎসা সেবা আওতায় আনতে আপনাদের কাজ করতে হবে। এই কাজে আপনাদের সবরকম সহায়তা প্রদানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সর্বদা প্রস্তুত থাকবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিষদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ।এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্পর্কে–এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল।এখানে থাকছে ২৪/৭ জরুরী বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭ টি বিশেষ ও উপ-বিশেষ বিভাগ যা পুরো অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম।প্রায় ৪ লক্ষ ৯২ হাজার বর্গফুট আয়তনের উপর নির্মিত হসপিটালটিতে সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনালসদের সাথে নিয়ে চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে শিশু হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৩:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪