ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

চমক কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে রাস্তায় নামবো 

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন।কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক পোস্ট করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ রাস্তায় নেমে তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন।পোস্টে রুকাইয়া জাহান বলেন, ‘আমি সারারাত জেগে আছি। ঢাবি আর জাবি তে কি চলছে ? কেউ কি আপডেট দিতে পারবেন ? কাল সকাল পর্যন্ত আমার ফেইসবুক থাকবে কিনা জানি না। তবে, কাল থেকে আমি রাস্তায় নামবো আমার আন্দোলনকারী ভাইবোনদের সাথে।এ পোস্টে ভক্ত-অনুরাগীরে একাত্মতা প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে আব্দুল হক নামে একজন লিখেছেন, ‘আপনার প্রতি কৃতজ্ঞতা। আগামীকালের আন্দোলনের সফলতা কামনা করছি।আপনাদের অংশগ্রহণ আমাদের অনেক বেশি উৎসাহিত করবে।’উল্লেখ্য, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।সেই আন্দোলন এখনো চলছে। বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ ৬ জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চমক কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে রাস্তায় নামবো 

নিউজ প্রকাশের সময় : ০৮:২৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪