ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

রিপোর্টার মো: সিপন রানা
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৩৭২ বার পড়া হয়েছে

পূর্ব বিরোধের জের ধরে শনিবার রাত ৯টা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া হলে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ক্যাম্পাসে অবস্থান করছেন।

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। ২৩ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আরও কয়েকজন ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রিয়াদ-সজল ও আকাশ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কোন্দল চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকেলে ছাত্রলীগ নেতা আকাশের সঙ্গে রিয়াদ ও সজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আকাশকে ক্যাম্পাস থেকে তারা বের করে দেন। পরে আকাশের সমর্থকরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন বলেন, ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে বাইরে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। এছাড়াও ক্যাম্পাসের ভিতরেও পুলিশ মোতায়েন রয়েছে।
বিষয়টি জানতে ছাত্রলীগ নেতা আকাশের মোবাইল ফোনে কল করে বন্ধ পাওয়া যায়। অন্য গ্রুপের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

নিউজ প্রকাশের সময় : ০৮:২৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩