ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ। 

ছাত্রলীগের মতো সন্ত্রাসনির্ভর রাজনীতির পুনরাবৃত্তি হবে না’

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আনোয়ার পারভেজ। গত মঙ্গলবার একটি সাংগঠনিক টিম জেলায় এসে পৌঁছায়। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ভি জে স্কুলে সড়কের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় করেন।

জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আনোয়ার পারভেজ। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কলেজ-মাদ্রাসায় ছাত্রদলের কমিটি করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির পুনরাবৃত্তি হবে না। শান্তিপূর্ণ শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সম্রাট। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যৌক্তিক চাহিদার প্রতি বিবেচনা রেখে ছাত্রদল রাজনীতি করতে চাই। যারা মেধাবী তাদেরকে রাজনৈতিকভাবে উপযুক্ত করে গড়ে তুলতে চাই। সাধারণ শিক্ষার্থীরাই হবে তাদের প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরন, সাইমুম আহমেদ ইকবাল, আব্দুল হাদিদ জিতু, সাইমুজ্জামান মিশা, সহসাংগঠনিক সম্পাদক রিফাত উল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, সদস্য শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ,দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম ডি কে সুলতান, দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন,দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, জীবননগর উপজেলার ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন, জীবননগর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, রাজসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে জেলার কলেজ ও মাদ্রাসায় কেন্দ্রীয় সাংগঠনিক টিম সরাসরি উপস্থিত হয়ে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রলীগের মতো সন্ত্রাসনির্ভর রাজনীতির পুনরাবৃত্তি হবে না’

নিউজ প্রকাশের সময় : ০৬:০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪