ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের অনুষ্ঠানে বক্তব্য দিলেন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রাবি ছাত্রশিবিরের আলোচনা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে ক্যাম্পাসে আসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এই অনুষ্ঠান শেষে বিকেলে তিনি ছাত্রদলের অনুষ্ঠানে যান। সেখানে বক্তব্যও দেন তিনি।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমাদের সংগঠনের একটা প্রোগ্রাম ছিল। সেটা শেষে জানতে পারলাম ছাত্রদলের প্রোগ্রাম হচ্ছে। তখনই এখানে আসা। আল্লাহর কাছে শুকরিয়া যে ৫ আগস্টের পূর্বে যে পরিস্থিতি ছিল, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম ছিল, আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে সম্মিলিতভাবে একটি সোনার বাংলাদেশ পেয়েছি। আমাদের মাঝে অবারিত সুযোগ আল্লাহ তায়ালা দিয়েছেন। এখন এই সুযোগকে কতখানি কাজে লাগাবো সেটা নির্ভর করবে শহীদদের কাতারে শামিল থাকা আমরা যারা বেঁচে আছি তাদের ওপরে। আমরা কী সিদ্ধান্ত নিব, আমরা কীভাবে গড়তে চাই বাংলাদেশকে, সেটার ওপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। বাংলাদেশ ছোট রাষ্ট্র, কিন্তু অপার সম্ভাবনা রয়েছে। আমরা অনেক সময় নষ্ট করেছি।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখন পর্যন্ত দূরদর্শীতার দিক থেকে, আধিপত্যের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে, ইনক্লুসিভ বাংলাদেশে গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে তার দূরদর্শীতার কারণে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম  হয়েছে। পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াকে আমরা এভাবে দেখি, উনার যে আপসহীন চরিত্র, আপসহীন কথাবার্তা সেটি তাকে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত রেখেছে।
সভাপতি আরও বলেন, আমরা চাই আগামী দিনে ছাত্রশিবির, ছাত্রদল অপরাপর যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেবে। রাজনৈতিক মাঠে একেকজনের আদর্শ চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই বৈচিত্র। কিন্তু দিনশেষে দেশটা আমার আপনার আমাদের সকলের।
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি, রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুস্তাফিজ বাবুসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী এই কুরআন প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের অনুষ্ঠানে বক্তব্য দিলেন

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫