সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন

রিপোর্টার মেহেদুল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

‘মাদক সেবন বন্ধ কর, সুশিল সমাজ গড়ে তোল’ এই স্লোগানে জয়পুরহাটে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার সদর উপজেলার মাঝিপাড়া গ্রামে মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় মাঝিপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, সংস্থার সহসভাপতি আমিনুর রহমান বুলু, সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ অন্যান্যরা।অনুষ্ঠানে যুবক ছেলে ও মেয়েরা সেইসাথে অভিভাবকরা হাত তুলে মাদককে না বলে ভাদসা ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষনা করেন।










