ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

জুলাই অভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র‍্যালি নাগরপুরে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘জুলাই অভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে একটি বিশাল বিজয় র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র নেতৃত্বে র‍্যালিটি নাগরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স ও সদর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে খণ্ড খণ্ড বিজয় র‍্যালি, মিছিল এবং শুভযাত্রা এসে কলেজ মাঠে জড়ো হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন, স্লোগান ও জাতীয় পতাকা হাতে তারা মিছিলসহকারে র‍্যালিতে যোগ দেন।

বিজয় র‍্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই সরকারি কলেজ চত্বর ও আশপাশের এলাকা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই অভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র‍্যালি নাগরপুরে

নিউজ প্রকাশের সময় : ০৭:০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫