সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুর বিয়াম স্কুল পরিদর্শনে যুগ্ম সচিব হাসিব

রুবেল আহমদ জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ১০:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করেছেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) সরকারের যুগ্ম সচিব আহসানুর রহমান হাসিব।(৫ জুন-২০২৪খ্রি:) বুধবার দুপুর ২টায় তিনি জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করতে আসেন।এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উম্মে সালিক রুমাইয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল।পরিদর্শন কালে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন বৃদ্ধি সহ বার্ষিক হিসাব সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেন এবং মুক্তিযোদ্ধা কর্ণার পরিদর্শন করেন।
















