ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

ঝিনাইগাতীতে বাল্যবিবাহ নিরোধে সমন্বয় সভা

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলায় বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণে উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী স্বাগত বক্তব্য রাখেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী বাল্যবিবাহের সামগ্রিক চিত্র ও সেলপের উদ্যোগ বিষয়ক প্রেজেন্টেশন করেন।মুক্ত আলোচনায় বক্তারা ভূয়া জন্মসনদ, এফিডেভিট এবং নোটারী পাবলিক ব্যবহার করে যারা বাল্যবিবাহ দিতে সহায়তা করে তাদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ে তুলতে ইমাম, কাজীদের আরো সচেতন করার ওপর জোর দেন। এছাড়াও প্রশাসনের ভূমিকা আরো জোরদার করে বাল্যবিবাহ নিরোধ আইনের কঠোর প্রয়োগ করতে হবে। বাল্যবিবাহ সংগঠিত হলে বর ও বরের বাবাকে আইনের আওতায় আনার পরামর্শ দেওয়া হয়।সভায় ঘাঘড়া দ.পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার, ধানশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল, ব্র্যাক জেন্ডার জাস্টিস ও ডায়ভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বী, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, সমাজ সেবা অফিসার সানজা হোসাইন সানী, অফিসার সেলপ হোসনে আরা পারভীনসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে বাল্যবিবাহ নিরোধে সমন্বয় সভা

নিউজ প্রকাশের সময় : ০৬:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪