ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঝিনাইগাতীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার বন্যা দুর্গত রোগী

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দুর্গতদের চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’, শেরপুর অফিসার্স ফোরাম, আইসিডিডিআরবি ঢাকা ও ইউএসএআইডি যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব বন্যা দুর্গত রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পূর্বের মতো যেকোনো দুর্যোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পেশাজীবি সংগঠন এবারও মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় এ সংগঠনগুলো একত্রে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধপত্র বিতরণ করেছে। আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এধরনের কর্মকাÐ চালু রাখার আহŸান জানান বিএনপি’র এ নেতা।’বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধপত্র বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’র সভাপতি আব্দুল আওয়াল। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহŸায়ক মো. শাহজাহান আকন্দ, ‘শিকড় ঝিনাইগাতী’র উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর অফিসার্স ফোরামের আহŸায়ক মো. আব্দুল্লাহ হারুন, উপজেলা যুবদলের আহŸায়ক মো. মাসুম বিল্লাহ প্রমুখ। আয়োজক সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’র সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল আমিন মুক্তা জানান, গত ৩ অক্টোবর দিবাগত রাতে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে এ উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যঅনুযায়ী চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, দিয়েছি নগদ অর্থ সহায়তা। আজকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আগত তিন হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু, কার্ডিওলজি, চর্ম, শিশুসহ সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। জনসাধারণের কল্যাণে এ ধরনের কর্মকাÐ অব্যাহত থাকবে বলে জানান এ চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩ হাজার বন্যা দুর্গত রোগী

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪