ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ঝিনাইগাতীতে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

তৌহিদুর রহমান (শেরপুর) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলায় ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে হিট স্ট্রোকে আল আমিন (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (৩৫) ওই গ্রামের ফরজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ধানশাইল ইউনিয়নের কান্দুলি গ্রামের আল আমীন ধানকাটা শ্রমিকদের খাবার নিয়ে যাওয়ার পথে হিট স্ট্রোকে আক্রান্ত হয়। পরে দ্রুত তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গরমের কারণেই আল আমীন মারা গেছে।’কর্তব্যরত ডাক্তার বলেন, ‘তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইগাতীতে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪