ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দর্শনার দেয়ালে দেয়ালে রং-তুলিতে ফুটে উঠছে আর্তনাদ-প্রতিবাদের ভাষা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয়েছে দেয়াল লিখন। তাদের রং তুলিতে ফুটে উঠেছে আর্তনাদ ও প্রতিবাদী ভাষা, সেই সাথে সৌন্দর্য্যরে এক অনন্য দৃশ্য। গত কয়েকদিন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সারা দেশে এই দেয়াল লিখন সহ পরিচ্ছন্ন অভিযান, ট্রাফিকের কাজ এবং বাজার মনিটরিং এ অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দর্শনা পৌর শহরের বিভিন্ন দেয়ালে চিত্রাঙ্কন ও প্রতিবাদি ভাষা লিখে শহরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য কাজ করে চলেছে একাধিক টিম। শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানাচ্ছে। এই কাজ করছেন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাধারণ শিক্ষার্থীরা। যাদের বেশিরভাগই পূর্বে কখনও দেয়াল লিখনের কাজ করেনি। তাদেরকে সহযোগীতার কাজ করছেন দর্শনার চিত্র শিল্পী সুমন হোসেন। সকাল থেকে পাত্রে রং ভাগ করা, দেয়াল ঘষে উপযোগী করা, প্রাথমিক অংকন, তুলির আঁচড়সহ সব কাজ করছেন ছাত্র-ছাত্রীরা। শিক্ষার্থীরা স্বেচ্ছায় মনোযোগ দিয়ে সেগুলো করছেন। সেই সাথে দর্শনা সরকারী কলেজের বিএনসিসিসি ও রোভার-স্কাউট শাখার ছাত্ররা দর্শনার বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছে দর্শনার সুশীল সমাজের মানুষ। তারা কেউ রং তুলি আবার কেউ পানি নাস্তা, মাস্ক নিয়ে পাশে থাকছে ছাত্র-ছাত্রীদের। এই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল বীর শিক্ষার্থীদের প্রতিকৃতি, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ বিনির্মাণ এবং দেশপ্রেমের বাণী ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছেন রং-তুলির মাধ্যমে দেয়ালে দেয়ালে। শিক্ষার্থীরা বলছেন, ছবির মাধ্যমে তারা এমন কিছু মেসেজ দিতে চায়, যা পরবর্তী প্রজন্মকে উদ্দীপ্ত করবে। জেগে উঠবে নতুন বাংলাদেশ।অপরদিকে, শিক্ষার্থীরা দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু ও দর্শনা পৌর ভূমি অফিসের ভূমি সহকারী রফিক উদ্দিনের সাথে তাদের কার্যালয়ে দূর্নীতি রোধে ও সরকারি সকল সেবা নিশ্চিতে করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সাধারণ মানুষের সেবার মান উন্নত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।এতে অংশ নিয়ে সার্বিক সহযোগিতা করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দর্শনা ছাত্র সমাজের সমন্বয়ক-তানভির অনিক, আবিদ হাসান রিফাত, সাদমান সাকিব, সোহানুর রহমান, হাসিবুল হোসেন শান্ত সহ শতাধিক ছাত্র-ছাত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনার দেয়ালে দেয়ালে রং-তুলিতে ফুটে উঠছে আর্তনাদ-প্রতিবাদের ভাষা

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪