সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা পেশার ইতি টানলেন জনাব মোঃ মনজুরুল ইসলাম

মেহেদী হাসান সবুজ (স্টাফ রিপোর্টার)
- নিউজ প্রকাশের সময় : ০৬:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

শ্রীনগর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের সবচাইতে বয়োজ্যেষ্ঠ শিক্ষক জনাব মোঃ মনজুরুল ইসলাম তার দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষ করেছে গত ২৯/২/২০২৪ ইং।
তিনি ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ১৯৮৪ সালে এই বিদ্যালয়ে এবং দীর্ঘ ৪০ বছর একাধারে এই একই বিদ্যালয়ে থাকার পরে তার কর্মজীবনের শেষ করেন।
তার বিদায় অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কান্নাভরা কন্ঠে বলেন তার জীবনে তিনি কখনো হারাম টাকা স্পর্শ করেননি এবং ছাত্রছাত্রীদেরকেও সেই একই পন্থা অবলম্বন করতে বলেন এবং সর্বাবস্থায় শিক্ষকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রাখার কথাও তিনি বলেন।












