ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নড়াইলে পাট কর্তন নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টার:-মোঃস্বপন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

নড়াইলে পাট কর্তন নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার
————————————–
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাধা বল্লব বিশ্বাস(৭০) নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে নড়াইল সদর থানার দেবভোগ গ্রামের রাম মোহন বিশ্বাসের ছেলে। গত ১৬-০৮-২০২২ তারিখ রাধা বল্লব নামের ঐ ব্যক্তি তার দখলীয় জমিতে পাট কাটতে যায়। ফলে পূর্বশত্রুতার জেরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন রাধা বল্লবকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। অতঃপর চিকিৎসারত অবস্থায় ঐ দিন সে হাসপাতালে মারা যায়। এ ঘটনায় রাধা বল্লবের ভাইপো বাদী হয়ে ১৮ আগস্ট নড়াইল সদর থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং আসামি গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব দোলন মিয়া এর নেতৃত্বে অদ্য ২০ আগস্ট এজাহারনামীয় ১ নং আসামি আলম শেখ(২৭), পিতা-সালাম শেখ, ২ নং আসামি সালাম শেখ(৫০), পিতা- মৃত লাল মিয়া শেখ, ৫ নং আসামি ইমরান শেখ(৩৫) ও ৬ নং আসামি ইমন শেখ(২২), উভয় পিতা- সালাম শেখ, সর্ব সাং- বাহিরগ্রাম, থানা ও জেলা- নড়াইলগণকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।

নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে পাট কর্তন নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

নিউজ প্রকাশের সময় : ১০:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩