ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে। সোমবার (২৭/৮/২০২৫) সকাল থেকে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় নাগরপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম উপস্থিত ছিলেন।

অভিযানে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত, মানুষের চলাচলের পথ দখল করে পণ্যসামগ্রী রাখা, কাঁচা বাজার ও মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা—এমন নানা অনিয়ম ধরা পড়ে। এছাড়া যানজট নিরসনের জন্য রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে ট্রাকের পণ্য লোড-আনলোডের নির্দেশনা থাকলেও তা অমান্য করার কারণে দুটি ট্রাকের কাগজপত্র জব্দ করা হয়।

অভিযান চলাকালে দুইটি মিষ্টির দোকান, দুটি মাংসের দোকান, একটি হার্ডওয়্যার দোকান এবং একটি প্লাস্টিক পণ্যের দোকানকে মোট ১২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান জানান, এ অভিযান মূলত সতর্কতামূলক। ধাপে ধাপে নাগরপুর উপজেলার প্রতিটি বাজারেই এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

জনগণের উদ্দেশে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের যেকোনো অনিয়ম বা অসঙ্গতির বিষয়ে সাধারণ মানুষ মন্তব্য ও অভিযোগ জানাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান, বিভিন্ন দোকানকে জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৩:২৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫