ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নাগরপুরে কথিত সংবাদ সম্মেলনকারী ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি দুলাল বহিষ্কার 

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০১:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

নাগরপুরে কথিত সংবাদ সম্মেলনকারী ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি দুলাল বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতার ভিত্তিতে বিদ্যালয় এডহক কমিটি’র সভাপতি মো. শাহাবুল আলম দুলাল ‘কে অব্যাহতি প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ৩০ নভেম্বর শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে তদন্ত প্রতিবেদন সুপারিশের আলোকে বিদ্যালয় সভাপতি পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয় – উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন ‘ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়’ এর এডহক কমিটি’র সভাপতি মো. শাহাবুল আলম দুলাল ‘কে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তী সময়ের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হইলো।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে এক কথিত সংবাদ সম্মেলন করেছে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়’ এর এডহক কমিটি’র সভাপতি মো. শাহাবুল আলম দুলাল। তিনি বিএনপি’র সহযোগী সংগঠন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে উঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে তিনি সঠিক ব্যাখ্যা না দিয়ে কিছু ফেইসবুকার, ইউটিউবার ও অনলাইন পোর্টালের প্রতিনিধিদের দিয়ে লোক দেখানো সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে কথিত সংবাদ সম্মেলনকারী ধুবড়িয়া ছেফাতুল্লাহ বিদ্যালয়ের সভাপতি দুলাল বহিষ্কার 

নিউজ প্রকাশের সময় : ০১:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩