ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জনপ্রিয় নেতা ফারুক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :শিপন রানা 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৪৬৮ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে জনসাধারণে চমক দেখিয়ে প্রথমবারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তরুণ সমাজের জনপ্রিয় মুখ ও বিশিষ্ট সমাজসেবক মো. ফারুক হোসেন। রাজনৈতিক পরিচয়ে তিনি নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক। কখনো দিনমজুরদের কাজে সাহায্য করা, কখনো হাসপাতালে সাধারণ রোগীদের দেখাশোনা করা সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও জনগণের যেকোনো বিপদে সব সময় পাশে থাকার সুনাম রয়েছে তরুণ এই নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানের। তার এই অবিস্মরণীয় বিজয়ে নিজ এলাকায় সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।দুয়াজানী কলেজ পাড়ার ৭০ বছর বয়সের এক বৃদ্ধ মহিলা বলেন, ফারুক আমার নাতি। এই বিজয়ে আমি অনেক আনন্দিত। আমার নাতির জন্য সকলে দোয়া করবেন। পাকুটিয়া ইউনিয়ন থেকে কয়েকজন যুবক শুভেচ্ছা জানাতে এসে জানায়, তালা মার্কার বিজয় হওয়ায় আমরা ব্যাপক আনন্দিত। আমাদের নেতা ফারুক ভাই সবসময় আমাদের সকল বিপদে পাশে থাকেন।সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, এই বিজয় নাগরপুর উপজেলাবাসীর বিজয়, এই বিজয় তারুণ্যের বিজয়। আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ জনগণের সেবা ও উন্নয়ন করতে চাই। কারণ তারাই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার নির্বাচন কেন্দ্রীক যারা দিন-রাত পরিশ্রম করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।উল্লেখ্য, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো. ফারুক হোসেন তালা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৩৪ টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ঠান্ডু মিয়া টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩৯৯ টি ভোট। এই পদে মোট ৯ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী জনপ্রিয় নেতা ফারুক

নিউজ প্রকাশের সময় : ০৫:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪