ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে জমি সুরক্ষার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও ভূমি মেলা ২০২৫ পালিত

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় রোববার (২৫ মে) অনুষ্ঠিত হয়েছে ‘ভূমি মেলা ২০২৫’। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই মেলাটি অনুষ্ঠিত হয় ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়।মেলার শুরুতে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। ব্যানার, বেলুন ও সাজসজ্জায় রঙিন এই র‍্যালি ভূমি সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মাঝে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, প্রধান সহকারী কাম-হিসাবরক্ষক প্রদীপ কুমার সূত্রধর, সার্ভেয়ার এ মঞ্জু, নাজির কাম-ক্যাশিয়ার মো. সজীব পারভেজ এবং সার্টিফিকেট পেশকার শাবানা আক্তার।মেলায় উপজেলার ১২টি ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মেলায় স্থাপিত বিভিন্ন স্টলে প্রদর্শন করা হয় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান, জমির তথ্য যাচাইসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা। সাধারণ জনগণ এসব সেবা সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি তাৎক্ষণিকভাবে সেবা গ্রহণের সুযোগ পান।ভূমি মেলা ২০২৫ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি জনগণের মধ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি সফল প্রয়াস হিসেবে দেখা গেছে। ভূমি অফিসের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি মানুষকে ভূমি সেবা গ্রহণে আগ্রহী করে তুলবে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানের প্রবণতা বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে জমি সুরক্ষার বার্তা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি ও ভূমি মেলা ২০২৫ পালিত

নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫