ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলো মরহুম খন্দকার আবুল কালাম (হুমায়ুন) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ।

সিরাজগঞ্জ বনাম মানিকগঞ্জ জেলার শক্তিশালী দুই দলের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম।

প্রথমার্ধে মানিকগঞ্জের গড়পাড়া একাদশ দুর্দান্ত খেলা উপহার দিয়ে দুটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সিরাজগঞ্জ একাদশ। তারা টানা দুটি গোল করে খেলায় সমতা ফেরায়। নির্ধারিত সময় শেষে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে উত্তেজনাপূর্ণ মুহূর্তে মানিকগঞ্জ গড়পাড়া একাদশ এক গোলের ব্যবধানে সিরাজগঞ্জ একাদশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

খেলাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিল উপচে পড়া দর্শক। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়ামোদী জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এ সময়।

ওসি মোঃ রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, বরং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে টাইব্রেকারে মানিকগঞ্জের জয়

নিউজ প্রকাশের সময় : ১০:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫