ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী ১২ কি.মি সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ অনুমোদন

রিপোর্টার মোঃসিপন রানা
  • নিউজ প্রকাশের সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী ১২ কি.মি সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া-সলিমাবাদ-চৌহালী সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকার কর্মসূচি বরাদ্দ অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রবিবার (২০ আগস্ট) এক নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আওতাধীন উক্ত সড়ক মেরামত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। এতে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের তে-রাস্তা থেকে সলিমাবাদ হয়ে চৌহালী ভূতের মোড় পর্যন্ত ১২.০১ কি.মি সড়ক মেরামতে ব্যয় হবে ১৩ কোটি ৭৩ লক্ষ টাকা।

ধুবড়িয়া ইউনিয়ন বাসিন্দা সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, আমাদের ধুবড়িয়া তে-রাস্তা বাজার থেকে সলিমাবাদ পর্যন্ত সড়ক বিধ্বস্ত অবস্থায় রয়েছে। বিশেষ করে মাগুরিয়া যেতে ঈমানের মিল (পাকা মাথা) সংলগ্ন সড়কের অবস্থা একেবারেই বেহাল ও ঝুকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে এই সড়ক এমপি মহোদয় পরিদর্শন করেছেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুতরাং, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এই সড়ক মেরামতের বরাদ্দ অনুমোদন হওয়ায় আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে ধুবড়িয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম (অপু) মুঠোফোনে জানায়, দীর্ঘ দিনের ক্ষত-বিক্ষত ধুবড়িয়া-সলিমাবাদ এই সড়কটি মেরামতের জন্য বরাদ্দ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী ১২ কি.মি সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ অনুমোদন

নিউজ প্রকাশের সময় : ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩