ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

নাগরপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি’কে লাল গালিচা অভ্যর্থনা

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

নাগরপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি’কে লাল গালিচা অভ্যর্থনা

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি’কে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) প্রথমবারের মতো টাঙ্গাইল জেলায় সরকারি সফরে এসে নাগরপুর গয়হাটা নিজ বাসভবনের উদ্দেশ্যে যাওয়ার পথে সরকারি যদুনাথ স্কুল সংলগ্ন সড়কে লাল গালিচা বিছিয়ে আ.লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এই অভ্যর্থনা প্রদান করেছেন। এতে সদর বটতলা থেকে উপজেলা গেইট পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়ে ফুল ছিটিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিমন্ত্রীকে বরণ করে নেয়। এর আগে দেলদুয়ারে নিজ বাসভবনে দেলদুয়ার উপজেলা আ.লীগের নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেছেন আহসানুল ইসলাম টিটু ।

উল্লেখ্য, বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় (নাগরপুর- দেলদুয়ার) এসেছেন আহসানুল ইসলাম টিটু এমপি। এ উপলক্ষে গত কয়েক দিন ধরেই উপজেলা ব্যাপী সাজ সাজ রব। আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) নাগরপুর উপজেলা চত্বরে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ‘নাগরিক সংবর্ধনা’ প্রদান করা হবে। এদিকে, প্রতিমন্ত্রীকে বরণ ও স্বাগত জানাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের মোড়ে মোড়ে ব্যানার- ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি’কে লাল গালিচা অভ্যর্থনা

নিউজ প্রকাশের সময় : ০৫:৪১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪