ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

নাগরপুরে শিক্ষার্থীদের বিজয় মিছিল 

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে শেখ হাসিনার পদত্যাগের খবরে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই বিজয় উৎসবে মেতে উঠে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা প্রায় ১০০ ফুট লম্বা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় এবং সদর রিক্সা স্ট্যান্ড চত্বরে শহীদদের স্মরণে সালাম প্রদর্শন, এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত গাওয়া হয়।সাধারণ শিক্ষার্থীরা বলেন, বৈষম্য ও অন্যায় করে বেশিদিন টিকে থাকা যায় না। যৌক্তিক দাবি করায় শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে স্বৈরশাসক। শিক্ষার্থীদের ওপর জুলুম করায় এই স্বৈরশাসকের পতন হয়েছে।উল্লেখ্য, গত রবিবার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির সমর্থনে সাধারণ শিক্ষার্থীরা যদুনাথ সরকারি স্কুল সংলগ্ন বকুল তলায় সমবেত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে সেটিতে স্থানীয় আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় এবং হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে শিক্ষার্থীদের বিজয় মিছিল 

নিউজ প্রকাশের সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪