ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নাগরপুরে ১১ বছরের স্কুলছাত্রী ধর্ষ*ণের অভিযোগে গ্রেপ্তার ১

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১১) ধ*র্ষণের অভিযোগে মিজানুর রহমান মিজান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার গয়হাটা ইউনিয়নের ভাগনুরা গ্রামের মৃত সোহরাব ও মৃত রাহিমা বেগমের ছেলে।পু*লিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিম অর্পিতা হালদার (১১) মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত ১৩ মে ২০২৫ (মঙ্গলবার) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে স্কুল চলাকালীন সময় বিদ্যালয়ের নতুন ভবনের উত্তর পাশে অবস্থিত পাকা বাথরুমে গেলে, আগে থেকেই ওঁত পেতে থাকা অভিযুক্ত মিজান বাথরুমের দরজা বন্ধ করে দেয়। এরপর ছাত্রীটির মুখ চেপে ধরে চাকু দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধ*র্ষণ করে এবং দ্রুত পালিয়ে যায়।ঘটনার পরদিন থেকেই ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ২৪ মে ২০২৫ তারিখে অর্পিতার মা সবিতা হালদার (৩০) বাদী হয়ে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬(২) ধারায় থানায় মামলা রুজু করা হয় (মামলা নম্বর-১৮, তারিখ-২৪/০৫/২০২৫)।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: রফিকুল ইসলাম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ২৫ মে ভোর ৪টার দিকে অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমের পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ১১ বছরের স্কুলছাত্রী ধর্ষ*ণের অভিযোগে গ্রেপ্তার ১

নিউজ প্রকাশের সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫