সংবাদ শিরোনাম ::
নিপী/ড়ন ও ধর্ষ*ণের বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ ।

রিপোর্টার মোঃ সোহরাব
- নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ সোহরাব
নিপীড়ন ও ধর্ষণের বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র জনতা। আজ দুপুর ১২ টায় বাইপাইলে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম শিক্ষার্থী, আল মামুন নোমান, , মনজুর হক আকাশ, রাকিব হাসান,মীম আক্তার, সিয়াম পাটোয়ারী তাছাড়া উপস্থিত ছিলেন আহত শিক্ষার্থী মোহাম্মদ অনিক খান।
আল মামুন নোমান বলেন, দেশের আইনশৃংখলা ও বিচার ব্যবস্থার পরিবর্তন না ঘটালে এদেশ থেকে ধর্ষক নির্মূল করা সম্ভব না।











