ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নির্বাচন কমিশন পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল।

নির্বাচন কমিশন পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে।

শুক্রবার(২৭ অক্টোবর) বাদ আসর পৌরশহরের ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যোগে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সামনে এ কর্মসুচি পালন করা হয়েছে। সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পর শহরের জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি কুমারশীল মোর গিয়ে আবার বঙ্গবন্ধু স্কয়ারে এসে দোয়ার মাধ্যমে শেষ করে।

সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু  নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পরির্বতন করতে হবে। ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। অন্যথায় নির্বাচন দেয়া হলে এ দেশের মানুষ কখনই তা মেনে নিবে না। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী উচ্চারণ করেন নেতারারা। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে আগামি ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহবান জানান।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, মাওলানা নিজামুল হক, মাওলানা মহসিনুল করিম হারুনি, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ শাহ আলমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর ও পৌর এলাকার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচন কমিশন পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। 

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩