ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নীরবতা ভেঙে বাঁজলো পুলিশি হুইসেল

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীপ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

অবশেষে নীরবতা ভেঙেছে পুলিশের। শোনা গেছে তাদের হুইসেল আর বাঁশির আওয়াজ। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার সড়কগুলো ঘুরে ঘুরে উপস্থিতি জানান দেন পুলিশ সদস্যরা। নেতৃত্ব দেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম সেবা)। এর আগে গতকাল সকাল থেকে জেলার ৫ থানায় যোগ দিতে শুরু করেন পুলিশ সদস্যরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে পুলিশি কার্যক্রম। তবে কাজে ফেরার প্রথম দিনে সেবা কার্যক্রম সেভাবে চোখে পড়েনি। জেলার দর্শনা থানায় বিজিবির সহায়তায় স্বাভাবিক হচ্ছে থানা কার্যক্রম। অপরদিকে, বাকি চারটি থানার নিরাপত্তা ও পুলিশি সহযোগীতায় রয়েছে সেনা সদস্যরা। পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন তারা। এদিকে, সড়কে সড়কে দেখা গেছে ট্রাফিক পুলিশের সদস্যদের। গতকাল শহরের শহীদ হাসান চত্বর এলাকা ও কোর্টমোগ এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেছেন। তাদের সাথে যোগ দিয়েছিল রোভার স্কাউট, বিএনসিসি ও সাধারন শিক্ষার্থীরা।বিকেল ৪টার দিকে পুলিশ লাইন থেকে মহড়া বের করে জেলা পুলিশের সদস্যরা। সুসজ্জিত গাড়ি বহর সম্বলিত মহড়াটি প্রথমে দর্শনার উদ্দেশ্যে যায়। দর্শনার বাসস্ট্যান্ড মোড় ঘুরে বহরটি গড়াইটুপি হয়ে সরোজগঞ্জে পৌঁছায়। সেখান থেকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের উদ্দেশ্যে ফিরে আসে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভালাইপুর বাজার ঘুরে পুলিশ লাইনে গিয়ে শেষ হয় তাদের মহড়ার কার্যক্রম। এ বহরে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি দেখা যায়। বাঁজতে থাকে হুইসেল।মহড়া শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) সাংবাদিকদের বলেন, পুলিশ জনগণের সেবায় বদ্ধপরিকর। পুলিশের সদস্যরা কর্মবিরতি পালন করে কাজে যোগ দিয়েছেন, এতে সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে ফুল দিয়ে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরাও দেশ ও জাতির কল্যাণে সবসময় প্রস্তুত। আজকের মহড়ার মাধ্যমে সেই বার্তাটি পৌঁছে দিয়েছি।এর আগে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে পুলিশ সদস্যরা মাঠ ছেড়ে চলে যান। পরবর্তীতে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন পুলিশ সদস্যরা। এর মধ্যে গত রোববার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ১১ দফা দাবিতে আন্দোলনরতরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীরবতা ভেঙে বাঁজলো পুলিশি হুইসেল

নিউজ প্রকাশের সময় : ০৩:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪