ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

নুরের ক্ষমা আবেদন নাকচ, মুচলেকা দেয়ার নির্দেশ

মোঃ স্বপন আহম্মেদ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েও পার পেলেন না গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে লিখিত আবেদনে নিঃশর্ত ক্ষমা চান তিনি।তবে, ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেয়ার কোনো কথা নুরের আজকের আবেদনে না আসায় আদালত এ বিষয়ে আলোকপাত করেন। পরবর্তী নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন।এ সময় ভিপি নুর আদালতেই উপস্থিত ছিলেন। পরে ক্ষমার আবেদন নাকচ করে মুচলেকা দেয়ার নির্দেশ দেন আদালত।প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় গণমাধ্যমে নুরুল হক নুরের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুর।সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ জানুয়ারি নুরকে তলব করেন আদালত। আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। একইসঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়।১৭ জানুয়ারি আদালতের কাছে সময় চান তিনি। পরে আজকে নির্ধারিত দিনে তিনি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরের ক্ষমা আবেদন নাকচ, মুচলেকা দেয়ার নির্দেশ

নিউজ প্রকাশের সময় : ০৪:২৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪