ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

নেত্রকোণায় পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার বারহাট্টায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শ্বশুর আমির হোসেনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে সকালে উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমির হোসেন মৃত হামিদ আলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আমির হোসেনের ছেলে গার্মেন্ট কর্মী হিসেবে ঢাকায় কর্মরত। স্ত্রী সন্তান বাড়িতে থাকে। এদিকে আমির হোসেনের চোখ পড়ে পুত্রবধূর দিকে। প্রায় সময় নানান আজে-বাজে ইশারা-ইঙ্গিত করতো। কুপ্রস্তাবও দেয়। এতে রাজী না হওয়ায়, ক্ষিপ্ত হয় আমির হোসেন। পরে গত ১৭ মার্চ রাতে গলায় ছুরি ধরে পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করেন ওই গৃহবধূ। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি সবাইকে জানান তিনি।

এ ঘটনায় ২২ মার্চ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। আদালতের নির্দেশে বুধবার (১৯ এপ্রিল) বারহাট্টা মামলাটি রেকর্ডভুক্ত করা হয়।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলা রেকর্ডের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেত্রকোণায় পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩