পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবি পার্টির কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা.সামদানী

- নিউজ প্রকাশের সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

ঈদ মোবারক”” ঈদ মোবারক”” ঈদ মোবারক”‘আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি কুমিল্লা মহানগর ও ইনকিলাব মঞ্চ এর পক্ষ থেকে সকল মুসলিম ভাইবোনদের জানাই ঈদুল আজহার রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ।গোলাম মুহা. সামদানী শুভেচ্ছা বার্তায় আরও বলেন, ঈদ হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব, ইসলামের একটি বিশেষ মহিমান্বিত বা ত্যাগের দিন। যা সারা বিশ্বে মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে। বছরে দুইটি ঈদ আসে, একটি হচ্ছে ঈদুল ফিতর, আর আরেকটি হচ্ছে ঈদুল আজহা।ঈদুল আজহা কোরবানি উৎসব, যা বর্তমানে হজের সাথে সম্পর্কিত। আমরা এই দিনে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি। এই দুইটি ঈদ উদযাপন শুধু মাত্র উৎসবই নয়, বরং এটি ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ত্যাগ, এবং সামাজিক সম্প্রীতির বার্তা ও বহন করে, তাই সর্বস্তরের মানুষের জীবনে বয়ে আনুক আনন্দ, সুখ, শান্তি, ও সমৃদ্ধি এই কামনা করছি।গোলাম মুহা. সামদানীআহবায়কআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা মহানগর ওআহ্বায়কইনকিলাব মঞ্চ, কুমিল্লা
















