ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

পরিদর্শনে বিমান বাহিনী প্রধানফেনীর বন্যাদুর্গত এলাকা 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শনিবার ফেনীর দুর্গাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ফেনীর দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এছাড়া ঢাকা বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ারভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়া বিমান বাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।এ সময় তিনি উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শনকালে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিদর্শনে বিমান বাহিনী প্রধানফেনীর বন্যাদুর্গত এলাকা 

নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪