ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাশাপাশি কবরে দাফন বন্যার পানিতে গোসলে নেমে মৃত ৪ জনের 

রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

জামালপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। চারজনের এক সঙ্গে জানাজা শেষে সামাজিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।সোমবার (১৫ জুলাই) সকালে ৯টায় মেলান্দহ উপজেলার দক্ষিণ বালুচর সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এদিকে এক সঙ্গে একই বাড়িতে চারজনের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল রোববার বিকেলে ৫টার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে চারজনের মৃত্যু হয়।তারা হলেন- ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলি মেয়ে খাদিজা (১০), ও বাবুলের স্ত্রী রোকসানা (২৫)। তবে এ ঘটনায় বেঁচে ফেরেন মারিয়া নামের এক শিশু।জামালপুরে বন্যার পানিতে গোসলে নেমে ৪ জনের মৃত্যু জামালপুরে আবারও বাড়ছে পানি, বানভাসিদের দুর্ভোগমৃত দিশা আক্তার স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো। তার বিয়েও ঠিক হয়েছিল। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। মৃত সাদিয়া ও খাদিজা তার দুজনেই দ্বিতীয় শ্রেণিতে পড়তো। আর রোকসানা দক্ষিণ বালুচর এলাকার গৃহবধূ ছিলেন।শ্যামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ আলী বলেন, সকাল ৯টার দিকে জানাজা শেষে বালুরচর সামাজিক কবরস্থানে সবাকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। একসঙ্গে চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানিতে গোসল করার সময় এতো জনের একসঙ্গে মৃত্যু আমরা কখনোই দেখিনি। গোসলে করতে গিয়ে প্রাণে বেঁচে ফিরে শিশুর মারিয়ার মা বলেন, রোববার বিকেলে ধানখেতের জমিতে বন্যার পানি আসায় গোসল করতে যায় সবাই। পানিতে গোসল করতে করতে এক এক করে চারজন পানিতে ডুবে যায়। আমার মেয়ে তাদের থেকে একটু দূরে ছিল। তাদের ডুবে যাওয়া দেখে সে সামনের দিকে আর আগায়নি। দ্রুত লোকজন গিয়ে দেখে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠেছে। আর দুইজনের মরদেহ তলিয়ে ছিল।মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়। আজ সকালে তাদের দাফন শেষ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাশাপাশি কবরে দাফন বন্যার পানিতে গোসলে নেমে মৃত ৪ জনের 

নিউজ প্রকাশের সময় : ১২:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪