ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা সরকারের উদ্দেশ্য জনগণ ও

রিপোর্টার তোফাজ্জেল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জনপ্রশাসনকে সুন্দর কাঠামোর ওপর দাঁড় করানো সবার দায়িত্ব। জনগণের কীভাবে উন্নয়ন হবে, সেটার জন্যই কাজ করবে প্রশাসন। সরকারের উদ্দেশ্য জনগণ ও প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা।

সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

সরকারি কর্মচারীদের কাজ স্বচ্ছ রাখতে, নাগরিকরা সেবা চাচ্ছেন বা সেবা পেতে কোথায় সমস্যা দেখছেন এবং সমাধান কীভাবে সম্ভব; সেসব বিষয়ে নাগরিকদের মতামত জানতে চান বলে জানান তারা।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আন্তঃক্যাডার সহযোগিতা এবং সমন্বয় নিশ্চিত করতে আমাদের সব ক্যাডারের মধ্যে একটি যৌথ প্রচেষ্টার প্রয়োজন। সব ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা সবার একই লক্ষ্য, অর্থাৎ দেশের উন্নয়ন ও জনগণের সেবা প্রদানের জন্য কাজ করছি। প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা এবং জনগণের আস্থা অর্জনে আরও সফল হব।

এসময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, ড. মো. হাফিজুর রহমান ভূঞা, ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান (শিক্ষার্থী প্রতিনিধি), চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রশাসনের মধ্যে দূরত্ব কমিয়ে আনা সরকারের উদ্দেশ্য জনগণ ও

নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪