ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় ৮২ হাজার রেকর্ড ভোটের ব্যবধানে পুনরায় এমপি নির্বাচিত আহসানুল ইসলাম টিটু 

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

প্রায় ৮২ হাজার রেকর্ড ভোটের ব্যবধানে পুনরায় এমপি নির্বাচিত আহসানুল ইসলাম টিটু

টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু রেকর্ড ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) রাতে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিটের সূত্রমতে, এই আসনে দুটি উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ১৫৪ টি ভোট কেন্দ্রে নৌকা প্রতীক পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট। এতে ৮১ হাজার ৩৯২ বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আহসানুল ইসলাম টিটু।

এবারের জয়ের মাধ্যমে আ.লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৪ লক্ষ ৪২ হাজার ৪২৬ ভোটার এবং ৮ জন প্রার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রায় ৮২ হাজার রেকর্ড ভোটের ব্যবধানে পুনরায় এমপি নির্বাচিত আহসানুল ইসলাম টিটু 

নিউজ প্রকাশের সময় : ০৪:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪