ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা দিয়ে ভর্তি নিবে (জাবি)

মোঃ মজিবুর কেরানীগঞ্জ প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

প্রতিবছরে ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তি ও আবাসিক সুবিধা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ। মঙ্গলবার ( ১৪ মে) প্যালেস্টাইন দূতাবাসের উপ-প্রধান জিয়াদ এম. এইচ. হামাদ-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের সৌজন্য সাক্ষাতের পর রাইজিং ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন। ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্যালেস্টাইন শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী। জিয়াদ এম. এইচ. হামাদ এ আগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্যালেস্টাইনের প্রতি প্রতি বাংলাদেশের মানুষের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্যালেস্টাইন শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ইচ্ছে ব্যক্ত করেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের প্রশাসনিক অফিসার ফরহাদ রহমান সরকার, রিপোর্টার হাফিজুর রহমান, প্যালেস্টাইন দূতাবাস অফিসের প্রধান প্রশাসনিক অফিসার আফিয়া ইবনাত উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা দিয়ে ভর্তি নিবে (জাবি)

নিউজ প্রকাশের সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪