ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বড়লেখায় ডিবির অভিযানে ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ১ জন আটক

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ফাহিম আহমেদ (২৩) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন পাকশাইল গ্রামে অভিযান পরিচালনা করে ভারতীয় চিনিসহ ফাহিমকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফাজ্জল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ ডিবি পুলিশের একটি দল বড়লেখা উপজেলার ১ নং বর্নি ইউনিয়নের পাকশাইল(দক্ষিণ) গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের ভাড়া দোকানের পাশে অভিযান পরিচালনা করে ফাহিম আহমেদকে আটক করেন।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ২২ বস্তা ভারতীয় চিনি এবং কিছু খালি চিনির বস্তা ও বস্তা সেলাই করার একটি মেশিন জব্দ করা হয়।

আটককৃত ফাহিম আহমেদ সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন মনরতল গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে।

আটককৃত ফাহিমসহ কয়েকজন মিলে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে। পরবর্তীতে এই চিনি ভারতীয় বস্তা থেকে বাংলাদেশী ফ্রেস কোম্পানির চিনির বস্তায় ভরে বাংলাদেশী চিনি হিসেবে বিক্রি করে।

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে আটককৃত ফাহিম আহমেদ এবং পলাতক একজনসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় বড়লেখা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড়লেখায় ডিবির অভিযানে ১১০০ কেজি ভারতীয় চিনিসহ ১ জন আটক

নিউজ প্রকাশের সময় : ০২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩