বয়রাগাদি ইউনিয়ন বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল

- নিউজ প্রকাশের সময় : ০৫:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৩৯৮ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন হাওলাদার
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী । বয়রাগাদী ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লবের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সদস্য সচিব এম হায়দার আলী, প্রধান বক্তা মোঃ সিদ্দিক মোল্লা ,সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের ,জনাব মোঃ ইকবাল হোসেন ,জনাব মোঃ ইয়াসিন সুমন, মোঃ অহিদুল ইসলাম অহিদ, মোঃ আমজাদ হোসেন, মোঃ শাহজাদ শিকদার, মোঃ দুলাল হোসেন, মঞ্জু ,আরিফ খান রিগেন, ও ,দেলোয়ার হোসেন, ও সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোঃ রাসেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রধান বক্তা মোঃ সিদ্দিক মোল্লা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহু দলীয় গণতন্ত্র চালু করেছিলেন আর বর্তমান সরকার তা নষ্ট করে দিয়ে অঘোষিত বাকশাল চালু করেছে মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে, এখন একটি মিলাদ মাহফিল করলেও পুলিশের অনুমতির উপর নির্ভর করতে হয়, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারকে হঠানোর কোনো বিকল্প নেই।
















