ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বরুড়ায় মহান বিজয় দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দের গণতন্ত্রের আহ্বান

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খোশবাস উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (কুমিল্লা-৮, বরুড়া) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব জাকারিয়া তাহের সুমন। তিনি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কেবল ভৌগোলিক মুক্তি নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক। তিনি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করে বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের সময় চারটি পত্রিকা বাদে দেশের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য একটি অশুভ দৃষ্টান্ত। বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ কায়সার আলম সেলিম, বরুড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপত্রী জনাবা শাহীনা মমতাজ এবং খোশবাস উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপত্রী জনাবা বিলকিস আক্তার। বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বীর সন্তানের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে রক্ষা করা প্রতিটি বাংলাদেশির নৈতিক দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে তারা বলেন, স্বাধীন দেশের সুফল ভোগ করতে হলে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।

আলোচনা সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোকপাত করা হয়। নেতৃবৃন্দ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের সার্বিক উন্নয়নে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার কথা বলেন তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরুড়ায় মহান বিজয় দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দের গণতন্ত্রের আহ্বান

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫