ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম অপু

রিপোর্টার: মোঃ জসিম সরদার
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: মোঃ জসিম সরদার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অহিদুল ইসলাম অপু-কে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়ায় তাঁর নিজ এলাকা সুবিদপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

অহিদুল ইসলাম অপু দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত থেকে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। ছাত্র রাজনীতি থেকেই তিনি আদর্শ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে আসেন।

নিয়োগের খবর জানাজানি হলে সুবিদপুরসহ তাঁর শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনের সহকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান।

স্থানীয়রা বলেন, অহিদুল ইসলাম অপু একজন মেধাবী, সৎ ও দায়িত্বশীল ব্যক্তি। তাঁর এই নিয়োগ সরকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও তরুণ আইনজীবীদের অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অহিদুল ইসলাম অপু বলেন, আমি কৃতজ্ঞ সরকারের প্রতি যে তারা আমার ওপর এই দায়িত্ব অর্পণ করেছেন। দেশের আইন ও সংবিধান রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন অহিদুল ইসলাম অপু

নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫