ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বাজেটের প্রভাবে চড়া বাজারে নাভিঃশ্বাস চুয়াডাঙ্গার জনসাধারণ এর

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকে চুয়াডাঙ্গায় নিত্যপণ্যের বাজারে দামের উত্তাপ ছড়াচ্ছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক বাজারে সব ধরনের খাদ্য পণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। গেল সপ্তাহের ব্যবধানে দাম বাড়তি সব ধরনের সবজি, মাংস, ডিম, ডাল, পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ আর মসলা জাতীয় পণ্যে।চুয়াডাঙ্গার নিচের বাজার ঘুরে জানা গেছে, গেল সপ্তাহের ব্যবধানের বাজেট ঘোষণার পর থেকে চুয়াডাঙ্গার বাজারে সব ধরনের সবজিতে দাম ছুঁয়েছে আকাশ সমান। কেজিতে সব ধরনের সবজি ১৫ টাকা বাড়তি। সেইসাথে ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। পাইকারি পর্যায়ে এক কেজি পেঁয়াজে ৫ টাকা বেড়ে ৭৫ টাকা কেজি দরে বিক্রি এই কাঁচা পণ্য। আর রসুন ও কাঁচা ঝালের দামে আগুন ছড়াচ্ছে কেজিতে ২০ টাকা বাড়তি এই দুই কাঁচা পণ্যে। স্বাভাবিক হয়নি আদার দাম। কেজিতে ২০ টাকা বেড়ে যা বিক্রি করা হচ্ছে ২৬০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে এক কেজি আলু ৫৫ টাকা। দাম বাড়তি কলাই ও ছোলার ডালে। কেজিতে এই দুই রকমের ডালের দাম ১০ টাকা বেড়েছে। কেজিতে ৭ টাকা দাম বৃদ্ধি হয়ে আটার দাম ৪০ টাকা।আর স্বাভাবিক রয়েছে সব ধরনের চাল ও মাছের দামে। তবে দাম স্বাভাবিক আছে সয়াবিন তেলের দাম।নাগালের বাইরে চলে যাচ্ছে দিন দিন মাংসের দাম। কয়েক মাস ধরে গরুর মাংস বিক্রি করা চলছে ৭৫০ টাকা কেজি আর খাসির মাংস ১ হাজার টাকা কেজি। তবে এই দুই আমিষ পণ্যে দাম কমার কোন আভাস নেই। আর নিম্ন ও মধ্যবিত্তদের আমিষ সব রকমের মুরগির মাংসের কেজি ২০ টাকা বাড়তি। দাম বেড়েছে সব ধরনের প্যাকেটজাত মসলাসহ আরও অন্যান্য পণ্যে। মসলার মধ্যে সব দামে রেকর্ড এলাচের। এক কেজি এলাচ এখন ৪ হাজার টাকা। রাতারাতি দাম বেড়েছে ডিমের। এক খাচি ডিম ৩৭০ টাকা। যা খাচি প্রতি ৪০ টাকা বাড়তি। ফলে নিম্ন ও মধ্যআয়ের মানুষেরা খুব বিপদে পড়েছে। আয়ের থেকে ব্যয়ের পরিমাণে নাজেহাল অবস্থা সাধারণ ভোক্তাদের।বাজারে আসা এক ক্রেতা বেসরকারি এনজিও কর্মী নাম না প্রকাশ না করার শর্তে বলেন, বাজেট ঘোষণার পর থেকেই বাজারে সব পণ্যের দামে আগুন। সব ধরনের পণ্যের দাম আকাশ ছোঁয়া। মাসে তিন হাজার টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে বাজারে আসলে। এ থেকে মুক্তির কোন আভাস মিলছে না।আরেক ক্রেতা সুমন হোসেন বলেন, বাজেট ঘোষণা হয়েছে। এখন কিছু ব্যবসায়িরা কৃত্রিম সংকট দেখিয়ে বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তাই প্রশাসন থেকে নিয়মিত বাজার মনিটরিং বাড়াতে হবে। তাহলে বাজার সিন্ডিকেট ও অস্বাভাবিক দাম নিতে পারবে না ব্যবসায়িরা।এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার মোহা. সহিদুল ইসলাম বলেন, বাজেট ঘোষণা হয়েছে। এখন বাজারে যদি কোন ব্যবসায়ি বাজারের পণ্যের দাম নিয়ে কোনরকম সিন্ডিকেট করে বা কৃত্রিম সংকট দেখিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাজেটের প্রভাবে চড়া বাজারে নাভিঃশ্বাস চুয়াডাঙ্গার জনসাধারণ এর

নিউজ প্রকাশের সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪