ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বিএনপি নেতাদের টকশোতে নিষেধাজ্ঞা

মোঃমেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে

বিএনপি নেতাদের টকশোতে নিষেধাজ্ঞা
বেসরকারি টেলিভিশনের টকশোতে প্রতিনিয়ত অতিথি হিসেবে কথা বলেন একাধিক বিএনপি নেতা। বিএনপিপন্থী পেশাজীবীরাও কথা বলেন টকশোগুলোতে। সেখানে বেশিরভাগ সময় সরকারি দলের নেতাদের সঙ্গে হয় কথার লড়াই। কখনো কখনো সেগুলো ভাইরালও হয়। অনেক দিন ধরে এমনটা চলে আসলেও এবার বেসরকারি দুইটি টেলিভিশন চ্যানেলের টকশোতে আগামীকাল বুধবার (৯ আগস্ট) থেকে যেতে দলের নেতাদের নিষেধ করেছে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের পক্ষ থেকে এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ আগস্ট থেকে সময় ও ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল তখন দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।’

এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে।

৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে বলে জানান এ প্রতিবেদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতাদের টকশোতে নিষেধাজ্ঞা

নিউজ প্রকাশের সময় : ০৩:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩