ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিশ্ব ব্যবস্থা নির্ধারণের ভোটযুদ্ধ আজ

স্টাফ রিপোর্টার : মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর তা নিয়েই এই প্রতিবেদনটি করা হয়েছে। এখানে এই নির্বাচনকে ‘বিশ্বের বৃহৎ ক্ষমতাধর পদের লড়াই’ হিসাবে সঙ্গায়িত করা হয়েছে।এই লড়াইয়ে প্রধান দুই প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। তারা ছাড়াও আরও চার প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। তারা হলেন ৭১ বছর বয়সী কর্নেল ওয়েস্ট (স্বতন্ত্র), জিল স্টেইন (৭৪) গ্রিন পার্টির, চেজ অলিভার (৩৯) লিবারটেরিয়ান পার্টির এবং ক্লডিয়া দে লা ক্রুজ পার্টি ফর সোস্যালিজম অ্যান্ড লিবারেশন পার্টির প্রার্থী। কিন্তু সর্বশেষ চারজনকে নিয়ে খুব একটা আলোচনা নেই।যুক্তরাষ্ট্রে ভোটার সংখ্যা ২৪ কোটি ৪০ লাখ। দেশটিতে আজ মূল নির্বাচন হলেও আগাম ভোট শুরু হয়েছে আগেই। প্রায় সাড়ে সাত কোটির বেশি ভোটার ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন। যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের ওপর নির্ভর করছে পুরো বিশ্বব্যবস্থা। এর ফলাফলের মধ্য দিয়ে বিশ্বের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সবই ঘুরে যেতে পারে। এজন্য বিশ্বের কোটি কোটি চোখ বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ব ব্যবস্থা নির্ধারণের ভোটযুদ্ধ আজ

নিউজ প্রকাশের সময় : ১০:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪