ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

বিসিকের কোনো শিল্পনগরীতে যেন জমি অব্যবহৃত না থাকে

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন, দেশের শিল্পখাতের উন্নয়নে বিসিকের আরও বেশি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে আমরা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি। বিসিকের কোনো শিল্পনগরীতে যেন কোনো জমি অব্যবহৃত না থাকে।আজ শনিবার (১১ মে) দুপুরে বিসিকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অর্ধবার্ষিকী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা আঞ্চলিক কার্যালয় ও এর আওতাধীন অন্যান্য কার্যালয়ে সম্পাদিত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এই অর্ধবার্ষিকী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  বিসিক চেয়ারম্যান বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যমাত্রায় কোনো অফিস পিছিয়ে থাকলে চলবে না। বিভিন্ন দপ্তরের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসিকের শিল্পনগরীগুলোর রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানসমূহের অবস্থার পরিবর্তন ও বন্ধ ইউনিটগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মকর্তাদের উদ্যোক্তা তৈরিতে ও সৃজনশীল কাজে তৎপর হতে হবে।খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহবুবুর রশিদ। স্বাগত বক্তব্য দেন বিসিক খুলনা আঞ্চলিক কার্যালয়ের বিশেষজ্ঞ গোলাম সাকলাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিকের কোনো শিল্পনগরীতে যেন জমি অব্যবহৃত না থাকে

নিউজ প্রকাশের সময় : ০৫:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪