ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুড়িচংয়ে বন্যাকবলিতদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান

হামিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি। 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম একটি হলো সমাজ সংস্কার ও সমাজসেবা। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশে জনগণের যেকোনো দুর্ভোগ বা দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ায়।’রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ-সংলগ্ন স্কুল মাঠে বন্যাকবলিত মানুষের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন।নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি ঘটনা। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী সরকার রাষ্ট্র যন্ত্রের সর্বোচ্চ বলপ্রয়োগ করে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যায় প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানসহ আহতদের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে। এই গণহত্যাসহ আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলের সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের জমিনে করতে হবে।’অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘এই বন্যা ভারতের সৃষ্ট। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের ওপর খবরদারি করার চেষ্টা করে আসছে। গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের গোলাম হিসেবে পরিণত করেছে। অবিলম্বে ভারতের সাথে করা আওয়ামী লীগের সকল গোপন চুক্তি বাতিল করতে হবে। প্রয়োজনে চীনের সহযোগিতায় পানি বণ্টনে ভারতের বাঁধের বিপরীতে পাল্টা বাঁধ নির্মাণ করতে হবে। এখন থেকে বাংলাদেশের স্বার্থহানীকর ভারতের প্রতিটি কর্মকাণ্ডে পাল্টা জবাব দিতে হবে।’বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সম্পর্ক চায় দাবি করে তিনি বলেন, ‘সেই সম্পর্ক হতে হবে পরস্পরের স্বার্থে। কোনোভাবেই একপক্ষের স্বার্থে নয়।’শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের মাঝে খাদ্য সামগ্রীসহ নানা উপহার বিতরণ করা হয়।এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তর শাখার আমির অধ্যাপক আবদুল মতিন ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ড. মোবারক হোসেন, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল আলীম, কুমিল্লা জেলা ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক অহিদুর রহমান, বুড়িচং উপজেলা জামায়াতের আমীর মু. সাইফুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান বুড়িচং উপজেলা মু. রেজাউল করিম, অধ্যক্ষ আবু তাহের, ছাত্রশিবির সভাপতি মুহিবুল্লাহ সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুড়িচংয়ে বন্যাকবলিতদের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪