ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সংহতি,সরকারের পদত্যাগের আহবান

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।শনিবার (৩ আগস্ট)সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে এ দাবি জানান দলটির নেতারা।ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতারা বক্তব্যে বলেন, রাষ্ট্র ও সরকারের সর্বোচ্চ দায়িত্ব সব মানুষের জীবন রক্ষা, খুন নয়। কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর পুলিশের গুলি, আওয়ামী লীগ-ছাত্রলীগের সশস্ত্র আক্রমণে ব্যাপক হত্যাকাণ্ডের বিচারের শাস্তি দাবি করেন নেতারা। তারা হত্যাকাণ্ডের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।বক্তারা বলেন, শান্তিপূর্ণ কোটা আন্দোলনের শুরুতে সময়ক্ষেপণ ও সরকারদলীয় সশস্ত্র লোক দিয়ে প্রাণঘাতী আক্রমণ না করে ন্যায্য দাবি মেনে নিলে এত খুন সংঘটিত হতো না। সরকারি বিভিন্ন বাহিনীর গুলিবর্ষণে মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য সরকারই দায়ী। এ জন্য তাদের পদত্যাগ করতে হবে।বক্তারা আরো বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকার এবং জনগণের নির্বাচিত জবাবদিহি দায়বদ্ধ মানবিক সরকার থাকলে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না৷ সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে জীবনের নিরাপত্তাহীনতা ও আতঙ্কজনক পরিস্থিতির উল্লেখ করে ইমাম হায়াত বলেন, সরকারের নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনী ঘরে ঘরে হানা দিয়ে যখন-তখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে এবং রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে।এসময় বিশ্ব সুন্নী মুভমেন্ট ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের জেলা ও উপজেলা নেতাকর্মী ও শিক্ষারথীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সংহতি,সরকারের পদত্যাগের আহবান

নিউজ প্রকাশের সময় : ০৩:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪