ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ওলিও। 

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ওলিও।

২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড সদ্য ঘোষিত প্রার্থীতায় নিজে না পেলেও স্বতন্ত্র ভাবে অংশ নেবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণার পর রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে ফেসবুক লাইভ ও পোস্টার-ফেস্টুনের মাধ্যমে জানান।

লাইভে ফিরোজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মনোনয়ন না পেলেও প্রার্থী হতে বাধা নেই। আমি ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের শোকসভায় এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। আমার সেই কথা এখন না রাখলে গুনাহ হবে। আমি সংসদ সদস্য নির্বাচন করবো।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কেউ এলে স্বাগত জানাবো। কারও সমস্যা হোক এমন কিছু করবো না। আমি তো আমার ভোট দিতে পারবো। নির্বাচন সামনে রেখে অনেকেই বিভিন্ন ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের উদ্যোগ পরিচালক এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালক পদে আছেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছিলেন ফিরোজুর রহমানসহ ৫জন। উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেছেন তিনি। কিন্তু এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ওলিও। 

নিউজ প্রকাশের সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩