সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় ১ জন নিহত।

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া এম কে খোকন
- নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় ১ জন নিহত।
ব্রাহ্মণবাড়িয়ায় বেপরোয়া বাসের চাপায় আইয়ূব (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
১১ আগস্ট, শুক্রবার দুপুরে সদর উপজেলার কোড্ডা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ূব সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার গ্রামের মৃত জানু ভুঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আইয়ূব দুপুরে মোটর সাইকেল নিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে বিপরীত দিক থেকে আসা আখাউড়ামুখি দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











