ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী অস্ত্রসহ আটক ২।

- নিউজ প্রকাশের সময় : ০৩:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী অস্ত্রসহ আটক ২।
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছেন যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সদস্যরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে জেলা শহরের টি এ রোডে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট থানার রগুরামপুর এলাকার আব্দুল কাদির (৬৬) এবং একই থানার নোয়াগাঁও এলাকার মো.কামাল উদ্দিন (৪২)।
র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম বলেন, র্যাবের নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি মাইক্রোবাসে তল্লাশি করে রিভলবার ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি আরও বলেন, মাইক্রোবাসে থাকা দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্র হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দিয়ে গ্রেফতারদের হস্তান্তর করা হয়েছে।
















